সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মাছুলিয়া আখড়ার দিঘিতে গোসল করতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে সনাতন ধর্মের লোকজন বলছেন তাকে পানির নিচে থাকা ঝক্কি নিয়ে গেছে। এ নিয়ে আলোচনার ঝড় বইছে। গতকাল শুক্রবার বিকালে ওয়াসিম বাড়ির পাশে আখড়ার দিঘিতে গোসল করতে যায়। পুকুরের মধ্যবর্তীস্থানে গিয়ে ডুব দিলে সে আর উঠেনি। পরে পাশে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।” র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মাধবপুর বাজারের আল-আরাফা ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী শ্যামলী এন.আর পরিবহনে তল্লাশি চালায়। এ সময় মো. মিজান বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ ১১ জুলাই শনিবার, বিকাল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ। সভায় সভাপতিত্ব করবেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া-কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ। তিনি গতকাল শুক্রবার (১০ জুলাই) বাদ জুম্মা বন্যা কবলিত এলাকায় যান এবং ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা বিস্তারিত
  মাধবপুর প্রতিনিধি ॥ টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে আবারও ভাঙনের মুখে পড়েছে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পাড়া ও বন এলাকা। ভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেও স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ জন্মের পর মায়ের বুকের উষ্ণতা নয়, রাস্তার পাশেই শুরু হয়েছিল একটি নবজাতক কন্যাশিশুর জীবনের লড়াই। মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া সেই শিশুটির বাবা-মায়ের সন্ধান মিললেও শেষ পর্যন্ত চরম দারিদ্র্য, অভাব-অনটন ও অনিশ্চিত ভবিষ্যতের কাছে হার মানলেন তাঁরা। উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অঙ্গীকার করে জানিয়েছেন, ভবিষ্যতে তাঁরা শিশুটির পরিচয় বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধ ॥ নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কের বরাক নগর এলাকায় টমটমের ব্যাটারি চুরি করতে গিয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে শোয়েব মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মিশুক গাড়ির ব্যাটারিসহ বিভিন্ন বাসা-বাড়িতে চুরি করে আসছে। ইতিমধ্যে চুরির দায়ে স্থানীয় লোকজন একাধিকবার তাকে আটক বিস্তারিত
সৈয়দ এখলাছুর রহমান খোকন ॥ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারত নেমে আসা পানিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের কালিগঞ্জ ও বানিয়াচং উপজেলার রাধাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে গেছে। ভাঙ্গা স্থানগুলো দিয়ে দ্রুত বেগে পানি প্রবাহিত হয়ে লোকালয় প্লাবিত হচ্ছে। কালিগঞ্জ এলাকার মানুষের বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড় অগ্রগতি এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক সরকারি নির্দেশনায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। এ খবরে উপজেলাজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সলের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দৈনিক ‘রূপান্তর সময়’ পত্রিকা সরকারি অনুমোদন (ডিকারেশন) লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ নায়েব হোসাইন-এর হাতে ডিকারেশন ও অনুমোদনপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, সহকারী কমিশনার ও বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, দাউদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়ার লোকজনের সাথে একই গ্রামের আমেরিকা প্রবাসী সাবেক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল সড়কে অবস্থিত প্রধান বিদ্যুৎ অফিসে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সার্কিট ব্রেকারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আছমত আলীর পুত্র ইয়াছিন, রুবেল, সঞ্জয় ও অজ্ঞাত ১ জন। দুর্ঘটনার কারণে শহরের একাংশ প্রায় ৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর থানার ওসি জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার ২নং পুল, বহুলা, মাহমুদাবাদ, তেঘরিয়া, পইল, নিজামপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান করে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীগঞ্জ বাজারের এলজিইডির সড়ক দখল করে সিড়ি ও বসার বেঞ্চ নির্মাণ করে প্রতিবন্ধকতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার রানীগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাজীগঞ্জ-রানীগাও সড়কের গাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীগঞ্জ বাজার কমিটির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশকে আরও সবুজায়নের লক্ষ্যে মাধবপুরে সমবায় বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা সমবায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। উপজেলা সমবায় অফিসার মো. ইসমাইল তালুকদার রাহির নেতৃত্বে উপজেলার সাতটি সমবায় সমিতির সদস্যদের নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com