শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দৈনিক ‘রূপান্তর সময়’ পত্রিকা সরকারি অনুমোদন (ডিকারেশন) লাভ করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মোহাম্মদ নায়েব হোসাইন-এর হাতে ডিকারেশন ও অনুমোদনপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন, হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, মোহাম্মদ শাহ আলম, মো. জালাল, শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
ডিকারেশন গ্রহণ শেষে সম্পাদক মোহাম্মদ নায়েব হোসাইন বলেন, “সরকারিভাবে পত্রিকাটির অনুমোদন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। ‘মুক্তধারায়’ স্লোগানকে ধারণ করে দৈনিক “রূপান্তর সময়” বর্তমানে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশ্বাস করি, পত্রিকাটি দায়িত্বশীল, ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “তরুণদের শক্তি, সৃজনশীলতা ও উদ্যমকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের কাছে সংবাদ কেবল তথ্য পরিবেশনের বিষয় নয়, বরং সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সত্য ও ন্যায়ের পে থেকে এমন একটি সংবাদপত্র গড়ে তুলতে চাই, যা পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “দৈনিক ‘রূপান্তর সময়’ মিথ্যার অন্ধকার ভেদ করে সত্যের আলো ছড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে। সময়ের সঙ্গে সঙ্গে পত্রিকাটি পাঠকের হৃদয়ে স্থান করে নেবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।”
এ সময় তিনি পত্রিকাটির সফল প্রকাশনা ও পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com