বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে র‌্যাবের অভিযান গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।”
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মাধবপুর বাজারের আল-আরাফা ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী শ্যামলী এন.আর পরিবহনে তল্লাশি চালায়। এ সময় মো. মিজান আলী (২৩) নামে এক যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের সাইড বক্সে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।” আটককৃত মিজান আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com