শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্র্টার ॥ ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জ’র ব্যবস্থাপনায় গতকাল সোমবার (৩ আগস্ট) হবিগঞ্জে অনুষ্ঠিত হয় ‘গানে গানে জুলাই’ শীর্ষক সংগীতানুষ্ঠান। বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংগীত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হবিগঞ্জ ড. জি. এম. সরফরাজ। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হাজী মোঃ এনামুল হক, নজরুল একাডেমির সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও সদস্য সচিব আলী হোসেন সোহাগ। সোহেলী শারমীন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সংগীত বিভাগ, সুরবিতান ললিতকলা প্রশিণ কেন্দ্র, জেলা জাসাস, হবিগঞ্জ শিল্পী সমাজ, সুরসায়র সংগীত বিদ্যায়তন, বিহঙ্গ সংগীত নিকেতন, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, তারুণ্য মিউজিক্যাল একাডেমি এবং সুরধারা শিল্পী সংস্থা। যন্ত্রসংগীতে ছিলেন কিবোর্ডে শ্রীবাস আচার্য, তবলায় সুবীর কান্তি রায় ও অক্টোপ্যাডে মোঃ ইয়াসিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com