রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হুইপ জিকে গউছের নির্দেশে ॥ খোয়াই নদী লস্করপুর এলাকায় প্রশাসনের সাড়াশি অভিযান ॥ ড্রেজার মেশিন জব্দ খোয়াই নদীর রাধাপুরের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী হবিগঞ্জে পুলিশের উদ্যোগে নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নবীগঞ্জে আতংক নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে এক পরিবার নবীগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন কমিটি গঠন ॥ সুশান্ত বৈদ্য সভাপতি রাজন রায় সম্পাদক হবিগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপিত সাতছড়ি এলাকায় র‌্যাবের অভিযান ॥ ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে আহত সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটারের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন

চুনারুঘাটে ভাঙ্গনের কবলে সাতছড়ি ঝুঁকিতে আদিবাসী বসতি

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে আবারও ভাঙনের মুখে পড়েছে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পাড়া ও বন এলাকা। ভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেও স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় নতুন করে ক্ষতির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, অতীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও বিক্রির কারণে এলাকার মাটি দুর্বল হয়ে পড়ে। এরপর থেকেই বর্ষা মৌসুমে ভাঙনের মাত্রা বাড়তে থাকে। গত ১০ বছরে অন্তত পাঁচটি বসতবাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বর্তমানে আরও কয়েকটি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো সময় সেগুলোও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
ত্রিপুরা পাড়ার হেডম্যান চিত্র দেববর্মা জানান, উপজেলা প্রশাসন, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরে বহুবার লিখিত আবেদন করা হয়েছে। জনপ্রতিনিধিদের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও স্থায়ী কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি। সাময়িক আশ্বাস মিললেও ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় স্থানীয়দের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয় বাসিন্দা ফিরোজ দেববর্মাসহ অন্যরা জানান, সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম পর্যটন আকর্ষণ এবং জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। অথচ এর পাশেই বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ বছরের পর বছর ভাঙনের আতঙ্ক নিয়ে জীবনযাপন করছেন। তাদের দাবি, জরুরি ভিত্তিতে গাইড ওয়াল নির্মাণ, তীর সংরক্ষণ এবং স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে অবৈধ বা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন না হয়, সে বিষয়ে কঠোর নজরদারিরও দাবি জানান তারা।
সমীরণ নামে এক বাসিন্দা বলেন, “আমরা আর আমাদের বাপ-দাদার ভিটেমাটি হারাতে চাই না। সরকার দ্রুত গাইড ওয়াল নির্মাণ করে আমাদের বসতভিটা রক্ষা করুক। সময়মতো ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় আরও বড় য়তির মুখে পড়তে হবে।”
এ বিষয়ে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, ভাঙনের বিষয়টি বন বিভাগের নজরে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, স্থানীয়দের আবেদন প্রশাসনের নজরে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি উপস্থাপন করা হবে।
স্থানীয়দের মতে, সাতছড়ি জাতীয় উদ্যানের পরিবেশ, পর্যটন এবং ত্রিপুরা সম্প্রদায়ের নিরাপদ বসবাস-এই তিনটি বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। অন্যথায় আগামী বর্ষায় আরও বহু পরিবার তাদের বাপ-দাদার ভিটেমাটি হারানোর ঝুঁকিতে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com