শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীগঞ্জ বাজারের এলজিইডির সড়ক দখল করে সিড়ি ও বসার বেঞ্চ নির্মাণ করে প্রতিবন্ধকতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার রানীগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাজীগঞ্জ-রানীগাও সড়কের গাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীগঞ্জ বাজার কমিটির সভাপতি জহুর আলী অবৈধ দখলদার শফিক উদ্দিন মাষ্টারের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সরকারি কমিশনার (ভূমি) চুনারুঘাট কে উচ্ছেদের আদেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার গত মঙ্গলবার দুপুরে গাজীগঞ্জ বাজারে সরজমিনে তদন্তে যান। সেখানে গিয়ে সতত্যা পেয়ে অবৈধ স্থাপনা দুই দিনের ভিতরে সড়ানোর নির্দেশ দেন। কিন্তু অবৈধ দখলদার শফিক উদ্দিন মাষ্টার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ স্থাপিত স্থাপনা উচ্ছেদ করেন নি।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিজ্ঞ এডিএম কোর্টের এর আদেশ অনুযায়ী গাজীগঞ্জ বাজারে সরকারি এলজিইডির রাস্তা দখল করে প্রতিবন্ধকতা তৈরি করায় তা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করার সময়ে রাস্তার উপরে থাকা বসার পাকা স্থাপনা, গাড়ি যাওয়ার জন্য নির্মিত পাকা স্লোপ এবং মার্কেটের সম্প্রসারিত পাকা ঢালাই অপসারণ করা হয়।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দা ফরহাদ বখত ছৌধুরী বলেন, অবৈধ দখলদারের কারনে অত্র এলাকার বাসিন্দারদের যাতায়াতের বিঘ্নত হত। আমরা আইনের মাধ্যমে বিজ্ঞ আদালতের দারস্থ হয়েছি। আমরা ন্যায় বিচার পেয়েছি। প্রশাসনের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করছি।
স্থানীয় বিশিষ্ট মুরুব্বি মো আব্দুর রশিদ সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, শফিক মাষ্টারে হাত থেকে জনগণের রাস্তা উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। এমনকি মসজিদ, মাদ্রাসার জমিও তার হাত থেকে রক্ষা পায়নি। দখলের নাম করে মামলা দিয়ে সাধারণ মানুষ কে হয়রানি করে।
চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, সরকারি রাস্তায় যেকোনো স্থাপনা নির্মাণ বা প্রতিবন্ধকতা তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ উচ্ছেদ অভিযান/মোবাইল কোর্ট সর্বদা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com