শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্য মোঃ জোবাইদুল্লাহ মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার চক্ষু হারানোর পথে বলে জানা গেছে।
সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় এনসিপির কতিপয় নেতা হবিগঞ্জ সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছ এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জাসাস নেতা রাসেদ মিয়া ও যুবদল নেতা সাবের মিয়া ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য জোবাদুল্লাহ মুন্সী, রাজনগর গ্রামের বিলাল মিয়াসহ ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। গত বৃহস্পতিবার বিকালে পুলিশ সদস্য জোবাদুল্লাহ মুন্সিকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার চোখে মারাত্মক জখম রয়েছে। এ ঘটনায় আনমনু গ্রামের রাসেদ মিয়াকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৭০/৮০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গতকাল পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মোঃ আবুল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com