স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন এর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক কামরুল ইসলাম তরফদার এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ। গতকাল ৩১ জুলাই শুক্রবার ঢাকার বিয়াম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের
নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল হাসান তরফদার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিন্দ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিন্দ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: এহছানে এলাহী ৮৭৬ ভোট তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ইঞ্জি: আজিজুর রহমান পেয়েছেন ৬৬৯ ভোট। সহ-সভাপতি (সিলেট) নির্বাচিত হয়েছেন তোফায়েল খান ৮৭৩ ভোট তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ইশতিয়াক আহমদ চৌধুরী পেয়েছেন ৬৫৭ ভোট। সহ-সভাপতি (মৌলভীবাজার) নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ চৌধুরী ৮১৮ ভোট, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী সৈয়দ মুসতাক আহমদ পেয়েছেন ৭১০ ভোট, সহ-সভাপতি (সুনামগঞ্জ) আকবর হোসেন মঞ্জু পেয়েছেন ৮৬৬ ভোট, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ডা: সৈয়দ উমর খৈয়াম পেয়েছেন ৬৬৪ ভোট, সহ-সভাপতি (হবিগঞ্জ) নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন চৌধুরী ১০৫৮ ভোট তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী সফিকুল বারী পেয়েছেন ৪৯০ ভোট। সহ-সভাপতি (মহিলা) ডা: সামিয়া মুবিন পেয়েছেন ১০৪৭ ভোট তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী শাহনাজ আহমদ মালিক পেয়েছেন ৪৮৪ ভোট, কোষাধ্যক্ষ পদে ৭৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিপন কবির লস্কর তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী সৈয়দ লোকমান আহমদ পেয়েছেন ৭৩৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-১ নির্বাচিত হয়েছেন জাকির হোসেন ৮২২ ভোট তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী লায়ন দেলওয়ার হোসেন পেয়েছেন ৭০১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে নির্বাচিত হয়েছেন এড: আবুল কালাম আজাদ ৮১৫ ভোট তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী কুতুব উদ্দিন সোহেল পেয়েছেন ৭০০ ভোট। দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আনহার আহমদ সমশাদ পেয়েছেন ৬১১ ভোট, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম ৯৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আলী মুর্শেদ খান পেয়েছেন ৫৮২ ভোট, শিক্ষা-সাহিত্য ও ছাত্রকল্যাণ পদে নির্বাচিত হয়েছেন নেছার আলী ৯২৫ ভোট তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ইবনে জামান পেয়েছেন ৫৮০ ভোট। ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক ক্যাপ্টেন মিজানুর রহমান ৮৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আসিফ হোসেন পেয়েছেন ৬১৯ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা ৭৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী তাসনিম লায়লা জোতি পেয়েছেন ৭৫৯ ভোট। আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো: মিজানুর রহমান ৭৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আব্দুল মজিদ চৌধুরী মিন্টু পেয়েছেন ৭৩৩ ভোট। চিকিৎসা ও স্বাস্থ্য সেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা: আবুল কালাম চৌধুরী ৯০৯ ভোট তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী ডাঃ সাকিল আহমদ পেয়েছেন ৬৩৩ ভোট।