স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কখনো পুলিশ কর্মকর্তা আবার কখনো জেলা আনসার কমান্ডার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাত এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন একই এলাকার বাসিন্দা