রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শহরের মোহনপুর সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল ॥ সংস্কারের দাবি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাকিন আহমেদ দৈনিক স্বদেশের কণ্ঠ এর ইতালির রোম সিটি প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি খালেদ, মাহিদুল সাধারণ সম্পাদক হবিগঞ্জের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাধবপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে নতুন সিএনজি স্ট্যান্ড নিয়ে বাস শ্রমিকদের আপত্তি
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও উত্তররাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন রুকন বাদী হয়ে গতকাল রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার অন্যান্য বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলাজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুরা হলো শৈলাজুড়া গ্রামের মধু সরকারের দুই ছেলে শ্রাবণ (৮) ও সৌরভ (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রাবণ ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যাণপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ প্রকল্পের কাজে দীর্ঘদিনের প্রতিবন্ধকতার অবসান হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের উদ্যোগে সংশ্লিষ্ট সব পরে সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিরোধ নিষ্পত্তি হয়। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ প্রকল্পের আওতায় কল্যাণপুর এলাকায় একটি বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য মোঃ জোবাইবাদুল্লাহ মুন্সি গুরুতর আহত হয়েছেন। মুমুর্ষ অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য সিলেট থেকে ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার চক্ষু হারানোর পথে বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ওসি বলেছেন, এই বিষয়ে পুলিশ এসল্ট মামলা প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জানা যায়, সিলেটে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার (১ আগস্ট) বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি চলছে ব্যাপক আলোচনা। শিক্ষকদের অনেকের মতে, বিগত কমিটি শিক্ষক কল্যাণ, ন্যায্য দাবি-দাওয়া আদায় এবং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় র‌্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়কের ব্যারিস্টার সুমন যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে চারটি বস্তায় থাকা ৯টি পোটলায় মোড়ানো ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানকে শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত বুধবার (২৯ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রশাসনিক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরীকে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার উপজেলা নির্বাহী বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় রোপা, আমন বীজতলা স্থাপনকারী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং আমন চাষে উৎসাহিত করতে প্রান্তিক ১৩’শ কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী আমন ধানের বীজ ও আমন ধানের চারা উৎপাদনের উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দুুপুরে চুনারুঘাট উপজেলা হলরুমে বিস্তারিত
স্টাফ রিপোর্টা ॥ মঙ্গলবার হবিগঞ্জ শহরের থানা এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এনসিপি’র ছাত্র সংগঠন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও জাসাস নেতা রাসেল মিয়ার মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনার জেরে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এনসিপির নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ কাঁকন দে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল বুধবার দুপুরে এ রায় দেয়া হয়। মামলার বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার খনকিরপাড় গ্রামের আব্দুস সামাদের পুত্র মাদক ব্যবসায়ী ফারুক মিয়াকে ১৭ সালের বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে গরুবাহী একটি পিকআপে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পিকআপ, ১৪টি গরুর মধ্যে ১২টি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে (২৬ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com