সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার হবিগঞ্জে বন্যাদূর্গত ২’শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ সামগ্রী বিতরণ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ॥ জেলায় বৃত্তি পেল ১৩১ শিক্ষার্থী ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দুই সরকারি স্কুলের কোনো শিক্ষার্থীই বৃত্তি পায়নি হবিগঞ্জের ২৩টি চা বাগানের কিশোর কিশোরীরা নানা সংকটে বেড়ে উঠছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস হবিগঞ্জসহ বন্যা কবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন খোয়াই নদীতে দ্বিতীয় দিনের মতো জব্দকৃত সরঞ্জাম সংরক্ষণ অব্যাহত বিশ্বকাপে আর্জেন্টিনার সেমি ফাইনালে নবীগঞ্জ সমর্থকদের আনন্দ উল্লাস হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান মাদক ও জুয়া মামলার ৪ আসামি আটক

নবীগঞ্জে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধ ॥ নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কের বরাক নগর এলাকায় টমটমের ব্যাটারি চুরি করতে গিয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে শোয়েব মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মিশুক গাড়ির ব্যাটারিসহ বিভিন্ন বাসা-বাড়িতে চুরি করে আসছে। ইতিমধ্যে চুরির দায়ে স্থানীয় লোকজন একাধিকবার তাকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দেয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কের বরাক নগর এলাকায় শাহজালাল অটো রাইস মিলে চার্জে দেওয়া মিশুক গাড়ির ব্যাটারি চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সকালে রাইস মিলের ড্রাইভার রাখাল চন্দ্র দাস তার মিশুক গাড়ি বের করতে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে পুলিশে খবর দিলে থানার ওসি আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।
ওসি আবুল হোসেন বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাইস মিলের ড্রাইভার রাখাল চন্দ্র দাস বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মিলে মিশুক রেখে ঘর তালাবদ্ধ করে পাশের ভাড়া বাসায় ঘুমাতে যান। সকালে মিলে গিয়ে ওই লাশ দেখতে পান।
প্রতিবেশীদের বক্তব্য, নিহত শোয়েব মিয়া এক সময় অন্য একটি মিলে কাজ করতেন। ৭/৮ মাস ধরে কোনো কাজকর্ম করতে দেখা যায় না। সে বিভিন্ন স্থানে চুরি কাজে জড়িয়ে পড়ে। প্রায়ই মানুষের মিশুক-ইজিবাইকের ব্যাটারি চুরি করত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com