নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেরিন সুলতানা। সভায় উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মদের পাট্রা স্থানান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহন, নবীগঞ্জ শহরের যানজট ও ফুটপাতের উৎপাত নিরসনে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্যোগ গ্রহন, উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজার চুরের উপদ্রব ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন, বাজারে নির্বাচনী প্রক্রিয়ায় কমিটি গঠন, উপজেলা জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক বিরোধী অভিযান জোরদার ছাড়াও গ্রাম্য দাঙ্গা নিরসনে পুলিশের সতর্কতার উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও শহরের নতুন বাজার এলাকাসহ অলিগলিতে কিশোর গ্যাংয়ের উৎপাত নিরসনে জনগনকে সচেতন থাকার আহবান জানানো হয়। আয়োজিত সভায় উপস্থিতিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, নবীগঞ্জ থানার ওসি মোঃ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস ছামাদ, উদ্যোক্তা ও সমাজকর্মী সিমি কিবরিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এমএ বাছিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী প্রমূখ। এছাড়াও উপজেলা পরিষদে কর্মরত সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।