শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ পুলিশের উদ্যোগে আজ নাগরিকদের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ ১১ জুলাই শনিবার, বিকাল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ। সভায় সভাপতিত্ব করবেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান।
মতবিনিময় সভার জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ এবং পুলিশি সেবা আরও জনবান্ধব করা। সভায় জেলার আইন-শৃঙ্খলা, সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
উক্ত মতবিনিময় সভায় সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র, যুবসমাজসহ সর্বস্থরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছে হবিগঞ্জ জেলা পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com