শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হুরগাঁওয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁওয়ে হারুন আহমেদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম মিয়া (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হুরগাঁও গ্রামের মৃত হাফিজ উল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে হুরগাঁও এলাকায় হারুন আহমেদকে ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে ৩২টি আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর জি.আর. ৬৫/২০০৩ এবং দায়রা মামলা নম্বর ১৫০/২০০৬। পরবর্তীতে মামলাটি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। মামলার বিচার শেষে গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত ১৭ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। এর মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ইব্রাহিম মিয়া ওই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
জানা যায়, ইব্রাহিম মিয়া গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে অস্থায়ী জামিন লাভ করে পলাতক হয়। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ক্রিমিনাল মিস পিটিশন নং-৪৬০/২০২৬ দায়ের করে। শুনানি শেষে ১৬ মার্চ ২০২৬ তারিখে আপিল বিভাগ আসামিদের জামিনাদেশ স্থগিত করেন।
এরপর থেকে ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। অবশেষে গত শুক্রবার সকালে সদর থানার ওসি জাহিদুল হকের নির্দেশে এসআই তাওহীদুল তালুকদারের নেতৃত্বে পুলিশ কোর্ট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com