শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশকে আরও সবুজায়নের লক্ষ্যে মাধবপুরে সমবায় বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা সমবায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা সমবায় অফিসার মো. ইসমাইল তালুকদার রাহির নেতৃত্বে উপজেলার সাতটি সমবায় সমিতির সদস্যদের নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
মাধবপুর উপজেলা সমবায় অফিসার মো. ইসমাইল তালুকদার রাহি বলেন, “সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সমবায় বিভাগের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য অর্জনে মাধবপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সমবায় সমিতিগুলোর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার জাতীয় লক্ষ্য বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com