শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফনীভূষণ দাশের মৃত্যুতে হবিগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের শোক

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি, জেলা কমিটির সাবেক সহ-সভাপতি, বর্তমান কমিটির উপদেষ্টা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক ও নেতা, নির্ভীক পরিচ্ছন্ন ও মানবিক সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত রোটারিয়ান, প্রকৌশলী বাবু ফণীভূষণ দাশ গতকাল ৩ জুলাই সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮৬ বৎসর। তিনি ২ ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বয়োজৈাষ্ট্য এই নাগরিকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং শ্রদ্ধা নিবেদন করছি। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাহার মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন পরিচ্ছন্ন সিনিয়র নাগরিককে হারালো।
বিবৃতিতে স্বাক্ষর করেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট নলিনী কান্ত রায় নীরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট অর্জুন রায় ও সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক অশোক কুমার রায় মঙ্গল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com