সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে একটি পুকুর থেকে নবদীপ দাস (৪০) নামে এক শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ১১টার মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের আলাই মিয়ার পুকুরে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার কিলো-১ অফিসার এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নবদীপ দাস হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামের যুগেন্দ দাসের ছেলে। তিনি পেশায় শুঁটকি ব্যবসায়ী ছিলেন এবং অলিপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com