শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসুশিকস এর সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল আহমেদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রত্না হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আতুকুড়া খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল্লাহ মিয়া, সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি চক্রবর্তী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া আখঞ্জী, বিশিষ্ট ব্যবসায়ী তাহিরুল হক আখঞ্জী, হরেকৃষ্ণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব চক্রবর্তী, ধর্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী আখঞ্জী, সহ-ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক কিশোর সরকার, ক্রীড়া সম্পাদক কাজী সেফাজ্জুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ রাহুল মিয়া, সাবেক মহিলা মেম্বার আমিনা আখঞ্জী, সংগঠনের সদস্য মিজান আখঞ্জী প্রমুখ। সমাবেশে শতাধিক মায়েরা অংশ গ্রহন করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের বলেন, “একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। মায়েদের সচেতনতা ও দায়িত্বশীলতা ছাড়া শিক্ষার প্রকৃত মান উন্নয়ন সম্ভব নয়। সন্তানদের প্রতি নিয়মিত খোঁজখবর রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং নৈতিক শিক্ষা প্রদান করা প্রতিটি মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”তিনি আরও বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষা। এজন্য বিদ্যালয় ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সন্তানদের সঠিক বিকাশে মা-বাবার ভূমিকা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মায়েদের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com