শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর পুরানহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকার সামছুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আলমগীর একটি পরিত্যক্ত বা সংযোগাধীন স্থানে বৈদ্যুতিক তার কাটার চেষ্টা করছিলেন। এ সময় লাইনে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, আলমগীরের বিরুদ্ধে এর আগেও বৈদ্যুতিক তার চুরির অভিযোগ ছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com