শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি ফয়সল মিয়া (২২) কে গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করার দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শুক্রবার (৩১ জুলাই) র‌্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ভুক্তভোগী মাধবপুর উপজেলার ইটাখোলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তার বাবা মারা যাওয়ার পর তিনি মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করতেন। একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ফয়সল মিয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ছয় মাস ধরে ফয়সল মিয়া ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানার পর গত ১৭ মে পরিবারের সদস্যরা তাকে ভাড়াবাসা থেকে চলে যেতে বলেন। এর পরদিন ১৮ মে সকালে ছাত্রীটি মাদ্রাসায় যাওয়ার পথে সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালায়। র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ৩টা ১০ মিনিটের দিকে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং সুনামগঞ্জে কর্মরত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘমনা এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি ফয়সল মিয়া (২২), পিতা ইলাল উদ্দিন, গ্রামের বাড়ি বাঘমনা, জগন্নাথপুর, সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। গ্রেপ্তার হওয়া আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com