শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ৫ আগস্ট, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়। অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক মো: ফিরোজ মিয়া এবং গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক গৌতম সরকার। আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মিহির রঞ্জন সরকার। বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক গৌতম সরকার, সহকারী অধ্যাপক মো: লতিফ হোসেন, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক সঞ্জয় দাস, প্রভাষক ফাহিমা জেবু তুষা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক বিষ্ণু পাল, প্রভাষক স্বপ্না আলম, প্রভাষক জাহির আলম, প্রভাষক শাহ আলম (হিবি), প্রভাষক আসমা খাতুন, প্রভাষক আঙ্গুর খান, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য প্রভাষক মোহাম্মদ আব্দুল্লাহ, প্রভাষক শাহ আলম (পরি), প্রভাষক জয়ন্ত দাস, প্রভাষক রুম্পা দাস, প্রভাষক মো: জিয়াউল হক, প্রভাষক শেখ জান্নাতুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক রনজিত কুমার দাস, সহকারী শিক্ষক জহুরা বেগম সহ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক সুকান্ত গোপ।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com