শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সংঘর্ষে আহত হয়ে এক চোখের দৃষ্টি হারানো নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল শুক্রবার বিকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আলিফ চৌধুরীর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জেলা ও উপজেলা এনসিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা এনসিপির নেতৃবৃন্দের নির্দেশনায় আলিফ চৌধুরীর বাড়ীতে যান হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। তারা আলিফের মায়ের সঙ্গে দেখা করে পরিবারকে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক মুরাদ আহমেদ, জেলা এনসিপির সদস্য মোঃ হিফজুর রহমান আল রাফি, উপজেলা যুবশক্তির সিনিয়র সদস্য সচিব শেখ নওশাদ আহমেদ, সংগঠক আশরাফুল আহমেদ এবং উপজেলা ছাত্রশক্তির সংগঠক মোঃ তাহের, রাহিব আহমেদ, তামিম, হিল্লোল, সৌরভ, সিয়াম, বদরুল, মুন্না, হামজা, তালহা ও মাহিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ আলিফের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার পাশাপাশি পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এ সময় তারা আলিফের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হন আলিফ চৌধুরী। পরে চিকিৎসাধীন অবস্থায় তার বাঁ চোখের দৃষ্টি হারানোর কথা জানান স্বজনরা। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
আলিফের পরিবারের দাবি, অসুস্থ বাবা-মায়ের সংসারে তিনিই ছিলেন অন্যতম প্রধান ভরসা। তার আহত হওয়ার ঘটনায় পরিবারটি এখন আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে এনসিপির নেতৃবৃন্দ পরিবারের পাশে দাঁড়ানোয় স্বস্তি প্রকাশ করেছেন স্বজনরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com