রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শহরের মোহনপুর সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল ॥ সংস্কারের দাবি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাকিন আহমেদ দৈনিক স্বদেশের কণ্ঠ এর ইতালির রোম সিটি প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি খালেদ, মাহিদুল সাধারণ সম্পাদক হবিগঞ্জের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাধবপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে নতুন সিএনজি স্ট্যান্ড নিয়ে বাস শ্রমিকদের আপত্তি

ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মহসিন শপিং সেন্টারের মালিক লন্ডন প্রবাসী আলাল মহসিনের চুরি যাওয়া দুটি আইফোন ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল ফোন দুটি মঙ্গলবার (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে মালিকের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ভোর রাতে শহরতলীর বড় বহুলা গ্রামের বাড়িতে থেকে লন্ডন প্রবাসী আলাল মহসিনের ব্যবহৃত আইফোন ১৭ প্রোমেক্স ও আইফোন ১৩ প্্েরামেক্স চুরি হয়ে যায়। এ ব্যাপারে সদর মডেল থানায় জিডি করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই মোবাইল ফোন দুটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে সদর মডেল থানার ওসি জাহিদুল হক উদ্ধারকৃত আইফোন দুটি মালিক আলাল মহসিনের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় লন্ডন প্রবাসী আলাল মহসিনের পক্ষ থেকে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক, উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com