বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দাউদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়ার লোকজনের সাথে একই গ্রামের আমেরিকা প্রবাসী সাবেক মেম্বার কাপ্তান মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার সূত্রধরে গত ৮ জুন বিকালে আমেরিকা প্রবাসী সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়ার চাচাতো ভাই বুদ্ধিপ্রতিবন্ধী নানু মিয়ার ঘরবাড়ীতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে আহত হন নানু মিয়া, তার স্ত্রী ডলি বেগম ও নবীগঞ্জ জন্তরী গ্রামের তার জামাতা সুহেল মিয়া সহ আরো অনেকেই। এ ঘটনায় নবীগঞ্জ থানায় নানু মিয়ার স্ত্রী ডলি বেগম বাদী হয়ে ১৩জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আসামী পক্ষের লোকজন বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনে আসেন। গতকাল ৯জুলাই বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ অর্ধ শতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে এলাকার লোকজন উপস্থিত হয়ে দীর্ঘচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com