বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের হাওরে অকাল বন্যায় জেলার প্রায় ১৫ হাজার হেক্টর জমির বোরো পানিতে তলিয়ে গেছে। গত কয়েক দিনের দফায় দফায় বৃষ্টিতে হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের ওই পরিমান বোরো জমির ধান পানিতে তলিয়ে যায়। এতে উদ্বিঘ্ন হয়ে পড়েছেন কৃষকরা। গোলায় ধান তুলা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সড়কগুলি এখন কঙ্কালসার অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়ক বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে নবীগঞ্জ-মার্কুলী এবং পানিউমদা-শমসেরগঞ্জ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ থেকে মার্কুলী পর্যন্ত সড়কের অধিকাংশ স্থানেই কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হত্যা ও প্রতারণার একাধিক মামলার আসামী গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান শাহনওয়াজ পুত্র ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে (২৮ এপ্রিল) গ্রেফতারের খবর নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পুলিশ। গত ২০ এপ্রিল বিদেশে পালিয়ে যাওয়ার সময় নিষেধাজ্ঞা থাকায় শাহজালাল বিমান বন্দরের ইমিগ্রেশন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: খলিলুর রহমান দীর্ঘ ৩৪ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের ইতি টেনে আজ অবসরে গেছেন। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবদুল কাইয়ূম এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা পর্যায়ে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু করেছে জেলা প্রশাসন। গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই হেল্প লাইন চালু করা হয়। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রহস্থরা যে কোন সমস্যার কথা তাৎক্ষনিক ফোনের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করতে পারবেন। এ জন্য যোগাযোগ করতে জরুরী সেবা হিসেবে দুটি নাম্বার দেয়া হয়েছে। নাম্বার গুলো বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি বেড়েই চলেছে। সময় যত বাড়ছে ততই ফুসে উঠছে নদীগুলো। এমতাবস্থায় হাওরের কৃষক ও নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, জেলার সবকটি নদ-নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দিগন্তজোড়া হাওরজুড়ে এখন কেবলই পানির হাহাকার আর কৃষকের দীর্ঘশ্বাস। যে সোনালি ধানের ঘ্রাণে এখন কৃষকের আঙিনা ম ম করার কথা ছিল, সেই ধান আজ বানের জলের নিচে পচে নষ্ট হচ্ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে মুহূর্তেই ফিকে হয়ে গেছে হাজারো কৃষকের সারা বিস্তারিত
হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসা সেবায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ সংকটের কারণে জরুরি বিভাগে মোমবাতির ক্ষীণ আলোয় চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক সেবা কার্যক্রম বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কে অবস্থিত সান শাইন স্কুলে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের কোনো এক সময় অজ্ঞাত চোর বা চোরচক্র স্কুলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্কুল কর্তৃপক্ষ জানায়, চোরেরা ৪টি সিলিং ফ্যান, শিক্ষকদের বেতনের জন্য সংরক্ষিত কিছু নগদ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে গেছে। সকালে প্রতিষ্ঠানটি খোলার পর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বৃষ্টির পানি দ্রুত নিস্কাশন করার জন্য পরিচালিত পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। গতকাল বুধবার বিকেলে তিনি পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। ড্রেন পরিস্কারের কাজ চলাকালীন দেখা যায় বড় ড্রেনগুলোতে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ “পুষ্টির বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল শুরু হওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ-এর বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন বাস্তবায়ন করা হয়। গতকাল বুধবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার বিস্তারিত
হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ তরুণদের ক্রীড়ামুখী করতে সারা দেশের মতো বাহুবল উপজেলায়ও শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ আয়োজন বাস্তবায়ন করছে। এবারের বাছাইয়ে উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশ নিচ্ছে। মোট ১৭০ জন প্রতিযোগী নিবন্ধন করে বিভিন্ন ইভেন্টে বিস্তারিত
এটিএম সালাম/ ছনি আহমেদ চৌধুরী ॥ টানা ভারী বর্ষণ ও দমকা ঝড়ে হবিগঞ্জের বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, নবীগঞ্জ উপজেলায় জনজীবন ও কৃষি খাতে নেমে এসেছে ব্যাপক বিপর্যয়। প্রাকৃতিক দুর্যোগের এই ধারাবাহিকতায় একদিকে যেমন বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। অন্যদিকে হাওরাঞ্চলের পাকা বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে কৃষকের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। এরপরও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে হবিগঞ্জের মানুষের জনজীবন। ঝড়ের পরপরই পুরো জেলা কার্যত অন্ধকারে ডুবে যায়, স্থবির হয়ে পড়ে দৈনন্দিন কর্মকাণ্ড। স্থানীয় সূত্রে জানা বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com