মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হত্যা ও প্রতারণার একাধিক মামলার আসামী গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান শাহনওয়াজ পুত্র ও নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে (২৮ এপ্রিল) গ্রেফতারের খবর নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পুলিশ। গত ২০ এপ্রিল বিদেশে পালিয়ে যাওয়ার সময় নিষেধাজ্ঞা থাকায় শাহজালাল বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে গুলশান থানার এসআই কে এম মফিজুর রহমান তাকে নিজ হেফাজতে এনে ২২ এপ্রিল আদালতে প্রেরণ করেন। এ সময় তিনটি মামলায় আইনী পদক্ষেপ না নেয়া পর্যন্ত আটক রাখার আবেদন করা হয়। রাসেলের বিরুদ্ধে সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি ও সাবেক চেয়ারম্যান আবুল খয়ের গোলাপকে সাজানো মামলায় গ্রেপ্তার করিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাত ছাড়াও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। আদালতে প্রেরিত প্রতিবেদন সূত্রে প্রকাশ, হত্যা মামলাসহ একাধিক মামলায় পলাতক আসামী ফয়েজ আমীন রাসেলকে তাঁর পাসপোর্ট সূত্র ধরে (পাসপোর্ট নং-ঊক ০৭৪৪৯৭৭ ইএ ৩৪৭) আটকের পর ঢাকা মেট্রোপলিটনের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গোপন সূত্রে বিদেশ পালিয়ে যাওয়ার খবর পেয়ে গুলশান থানায় ২১ এপ্রিল একটি সাধারণ ডায়রী (জিডি) করা হয়। ডায়রী নং ১৬৬৭। এরই প্রেক্ষিতে ডিউটি চলাকালে পিং সিটি ২১ গুলশান থানাধীন ১ নং মোড়ে অবস্থানকালে এসআই কে এম মফিজুর রহমান আসামী ফয়েজ আমিন রাসেলকে আটকের খবর পান। গুলশান থানার অফিসার ইনর্চাজের নির্দেশে এজাহার নামীয় পলাতক আসামী ফয়েজ আমীন রাসেলকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশের নিকট থেকে নিজ হেফাজতে গ্রহণ করেন। ধৃত আসামীর সিএমএস পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৮, মৌলভী বাজার সদর থানায়, ২৫ আগস্ট মামলা নং-১৬ এবং চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী গুলশান থানায় মামলা নং-৩৫ দায়ের করা হয়েছে। উল্লেখিত তিনটি মামলায়ই গ্রেপ্তারী পরওয়ানা রয়েছে। এরই প্রেক্ষিতে ফয়েজ আমিন রাসেলকে জিডির ভিত্তিতে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আসামীকে আটকের বিষয়ে এবং মুলতবি থাকা গ্রেপ্তারী পরওয়ানা নিয়ে সংশ্লিষ্ট থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। মূলতবি থাকা পরওয়ানার নিয়ে আইনী ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাকে জেল হাজতে রাখা একান্ত আবশ্যক মর্মে গুলশান থানার এসআই কে এম মফিজুর রহমান আদালতে আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটনের বিজ্ঞ বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ শুনানী শেষে আগামী ৭ মে পরবর্তী তারিখ নির্ধারণ করে ফয়েজ আমিন রাসেলকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com