মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জের ৪ উপজেলার হাওরে ডুবছে পাকা ধান ॥ কৃষকের স্বপ্ন পানির নিচে

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম/ ছনি আহমেদ চৌধুরী ॥ টানা ভারী বর্ষণ ও দমকা ঝড়ে হবিগঞ্জের বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, নবীগঞ্জ উপজেলায় জনজীবন ও কৃষি খাতে নেমে এসেছে ব্যাপক বিপর্যয়। প্রাকৃতিক দুর্যোগের এই ধারাবাহিকতায় একদিকে যেমন বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। অন্যদিকে হাওরাঞ্চলের পাকা বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে কৃষকের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন হাওরে আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার প্রায় ১২০০ হেক্টর পাকা ধান তলিয়ে গেছে। একই সাথে ধান শুখানোর খলাও তলিয়ে গেছে পানির নিচে। মাঠ ভর্তি সোনালি ধান কাটা শেষ হওয়ার আগেই পানির নিচে ডুবে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে হাওর ও নন-হাওর মিলিয়ে প্রায় ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত হাওরাঞ্চলে প্রায় ৫৩ শতাংশ এবং নন-হাওর এলাকায় মাত্র ২০ শতাংশ ধান কাটা সম্ভব হয়েছে। ফলে অবশিষ্ট বিপুল পরিমাণ ফসল এখন ঝুঁকির মুখে রয়েছে। হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দ্বীপক কুমার পাল জানান, ইতোমধ্যে প্রায় ১২শ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এখনো উজানের ঢল না এলেও কেবল বৃষ্টির পানিতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com