রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

কালবৈশাখীর তাণ্ডবে হবিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় জনজীবনে ভোগান্তি ॥ ৪ জনের প্রাণহানী

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। এরপরও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে হবিগঞ্জের মানুষের জনজীবন। ঝড়ের পরপরই পুরো জেলা কার্যত অন্ধকারে ডুবে যায়, স্থবির হয়ে পড়ে দৈনন্দিন কর্মকাণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়ায় সদর, বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচংসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক স্থানে বড় গাছ উপড়ে সড়ক ও বিদ্যুতের লাইনের ওপর পড়ে, ফলে অসংখ্য স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি সম্পূর্ণ উপড়ে পড়ে থাকতেও দেখা গেছে। ঝড়ের পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প বন্ধ হয়ে যায়, ফলে মানুষ পানির সংকটে পড়ে। গোসল, রান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হয়। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এদিকে বিদ্যুৎ না থাকায় জেলার বেশ কয়েকটি স্থানীয় সংবাদপত্র নির্ধারিত সময়ে প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এতে তথ্য প্রবাহে ও সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়। ঝড়ের পরপরই বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মেরামত কাজ শুরু করেন। দিনভর চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হলেও তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। অন্যদিকে, উপজেলার বেশিরভাগ এলাকায় এখনো বিদ্যুৎ পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত খুঁটি ও তার দ্রুত সংস্কারের কাজ চলছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে অল্প সময়ের মধ্যেই পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত পুনর্বাসন ও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যদিকে, দুর্যোগের মাঝেই প্রাণহানির ঘটনাও ঘটেছে। চুনারুঘাট উপজেলার দৌলতখা আবাদ গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোবিন মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। অপর দিকে গত সোমবার (২৭ এপ্রিল) কালবৈশাখীর তাণ্ডবে নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মকসুদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মকসুদ মিয়া ওই গ্রামের মৃত ছাবর উল্লাহর ছেলে। একই দিন বানিয়াচং উপজেলার চাকনিয়া হাওড়ে বজ্রপাত থেকে বাঁচতে আশ্রয় নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুস ছালাম (৬০) নামে এক ধানকাটা শ্রমিক মারা গেছেন। তিনি জাতুকর্ণ পাড়া মহল্লার বাসিন্দা এবং চুনারুঘাট-বাল্লা সড়কের জারুলিয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে সিএনজি চালক ছনখলা গ্রামের ছায়েদ আলীর মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com