মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: খলিলুর রহমান দীর্ঘ ৩৪ বছরের গৌরবময় শিক্ষকতা জীবনের ইতি টেনে আজ অবসরে গেছেন। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবদুল কাইয়ূম এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান মুজিব ও সহকারী শিক্ষক মো: নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নীহার রঞ্জন রায়, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাদেকুন্নেছা খানম, সিনিয়র শিক্ষক রীতা বিশ্বাস, কায়সার আহমেদ, গোপাল চন্দ্র দাস, লুৎফুন্নেছা, সহকারী শিক্ষক শংকর চন্দ্র দেব, মাহাবুবুর রহমান, বিপুল দেবনাথ, মোহাম্মদ আতিকুর রহমান, কামরুজ্জামান মুরাদ, ফয়েজ আহমেদ ও ইশতিয়াক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা মো: খলিলুর রহমান স্যারের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁর সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: রফিকুল ইসলাম, প্রভাতি শাখার সাবেক সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: ইউছুফ আলী, বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাসিমা খানম, সাবেক প্রধান শিক্ষক আমিনা খাতুন। বিদায়ী শিক্ষকের পরিবারের পক্ষ থেকে তার মেয়ে সালমা তাবাচ্ছুম অনন্যা। বিদ্যালয়ের শিক্ষক পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, বিএনসিসি ও স্কাউট দলে পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট এবং বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার প্রদান করা হয়। বিদ্যালয়ের বিএনসিসির সুসজ্জিত দল স্যারকে গার্ড অফ অনার দিয়ে বিদ্যালয়ের মেইন গেইট পর্যন্ত এগিয়ে দেওয়া হয়। বিদায়ী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: খলিল স্যারের স্মৃতিকে ধরে রাখার জন্য তিনি বিদ্যালয়ে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। শেষে বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, খলিলুর রহমান ১৯৯২ সালের ১২ এপ্রিল জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন এবং পরবর্তীতে ২০২৪ সালের ৮ই মে সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর এই দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com