বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসা সেবায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ সংকটের কারণে জরুরি বিভাগে মোমবাতির ক্ষীণ আলোয় চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক সেবা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নেবুলাইজার সেবা গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। এতে শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকায় অক্সিজেন সাপোর্ট, নেবুলাইজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। ফলে অনেক রোগীকে বাধ্য হয়ে প্রয়োজনীয় সেবা ছাড়াই চিকিৎসা নিতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
জেনারেটরের ব্যবস্থা না থাকায় চলমান লোডশেডিংয়ের কারণে ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পুটিজুরী এলাকা থেকে চিকিৎসা নিতে আসা সুফিয়া খাতুন বলেন, “হাসপাতালে ভর্তি হওয়ার পর একবার নেবুলাইজার নিতে পেরেছি। কিন্তু এরপর বিদ্যুৎ না থাকায় আর সে সুযোগ হয়নি। আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে, খুব কষ্টে আছি।” এদিকে জরুরি বিভাগে মোমবাতির আলোয় চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের পড়তে হচ্ছে নানা জটিলতায়। পর্যাপ্ত আলো না থাকায় রোগী পরীক্ষা, ইনজেকশন প্রদানসহ বিভিন্ন কাজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। চিকিৎসকরা বলছেন, এভাবে দীর্ঘ সময় সেবা দেওয়া অত্যন্ত কঠিন এবং এতে ভুল হওয়ার আশঙ্কাও থাকে।
রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার অভাব অত্যন্ত দুঃখজনক। জরুরি মুহূর্তে জেনারেটরের ব্যবস্থা থাকলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। তারা দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, জেনারেটর স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হাসপাতালের চিকিৎসা সেবার স্বার্থে জেনারেটর প্রদান করতে চান, তাহলে সেটিও আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি।”
স্থানীয়দের মতে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং স্থায়ীভাবে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই রোগীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com