বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “পুষ্টির বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল শুরু হওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক চৌধুরী মনি, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, প্রাথমিক শিক্ষা অফিসার রিপন চন্দ্র সরকার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা জমায়েতের সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সপ্তাহজুড়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ শিশুদের পুষ্টিমান যাচাই, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পরামর্শ প্রদান এবং স্কুল পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের আগামী দিনে স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ডাঃ আব্দুস সামাদ বলেন, একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষ যাতে সুষম পুষ্টির আওতায় আসে এবং পুষ্টির বৈষম্য দূর হয়, সেই লক্ষ্যেই স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com