মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি বেড়েই চলেছে। সময় যত বাড়ছে ততই ফুসে উঠছে নদীগুলো। এমতাবস্থায় হাওরের কৃষক ও নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, জেলার সবকটি নদ-নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী খোয়াই নদীর চুনারুঘাট উপজেলার বাল্লা অংশে ৬৮, শায়েস্তাগঞ্জ অংশে ৩৬৭, সদর উপজেলার মাছুলিয়া অংশে ১৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর নবীগঞ্জ শেরপুর অংশে ২৪২, বানিয়াচং উপজেলা মার্কুলি অংশে ১৪৬, আজমিরীগঞ্জে ১১৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুতাং নদীর শায়েস্তাগঞ্জ অংশে ৩৭ সেন্টিমিটার ও সোনাই নদীর মাধবপুর অংশে ৫৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com