মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সড়কগুলি এখন কঙ্কালসার অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়ক বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে নবীগঞ্জ-মার্কুলী এবং পানিউমদা-শমসেরগঞ্জ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ থেকে মার্কুলী পর্যন্ত সড়কের অধিকাংশ স্থানেই কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, খানাখন্দের কারণে প্রায়ই মালবাহী যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি জনজীবন স্থবির হয়ে পড়েছে।
অন্যদিকে, পানিউমদা-শমসেরগঞ্জ সড়কের ও বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। এছাড়া বাংলা বাজার থেকে গহরপুর হয়ে রাইয়াপুর পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, অনেক ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করায় অল্পদিনেই রাস্তাগুলো আবার ভেঙে যাচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীদের নিয়ে যাতায়াতের সময় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে জরুরি অবস্থায় হাসপাতালে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স এসব রাস্তায় ঢুকতে চায় না। চলতি বোরো মৌসুমে কৃষক ও আড়ৎদারগণ ধান নিয়ে বিপাকে। রাস্তার বেহাল দশায় পরিবহন দিয়ে ধান সংগ্রহ করতে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, কিছু সড়কের সংস্কারের জন্য ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে। তবে সাধারণ মানুষের দাবি, শুধু আশ্বাস নয়, অতি দ্রুত টেকসই সংস্কারের মাধ্যমে তাদের এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।
ধান ও চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুছ বলেন, নবীগঞ্জ-মার্কুলী রাস্তার বেহাল দশা। আমরা ধান ব্যবসায়ীরা মাঠে ধান ক্রয় করে ট্রাক দিয়ে সরবরাহ করতে হিমশিম খেতে হয়। দ্রুত রাস্তা মেরামতের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com