মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

বাহুবলে শুরু “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” বাছাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ তরুণদের ক্রীড়ামুখী করতে সারা দেশের মতো বাহুবল উপজেলায়ও শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ আয়োজন বাস্তবায়ন করছে।
এবারের বাছাইয়ে উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশ নিচ্ছে। মোট ১৭০ জন প্রতিযোগী নিবন্ধন করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারছে। প্রতিযোগিতায় রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ নানা ইভেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় সভাপতিত্ব করেন। এতে সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার খুরশেদ আলম সুজন, সদস্য মিয়া মো. সিজিল, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা এবং সানশাইন মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা শামসুদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজকদের ভাষ্য, তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ বাছাই করে তাদের যথাযথ প্রশিক্ষণের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com