সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পিটিআই সড়কে অবস্থিত সান শাইন স্কুলে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতের কোনো এক সময় অজ্ঞাত চোর বা চোরচক্র স্কুলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্কুল কর্তৃপক্ষ জানায়, চোরেরা ৪টি সিলিং ফ্যান, শিক্ষকদের বেতনের জন্য সংরক্ষিত কিছু নগদ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে গেছে। সকালে প্রতিষ্ঠানটি খোলার পর বিষয়টি নজরে আসে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com