সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন বাস্তবায়ন করা হয়। গতকাল বুধবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পুষ্টি ও শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২ জন প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিতদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। অনুষ্ঠানের অংশ হিসেবে নিরাপদ খাদ্য বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা খাদ্যের গুণগত মান, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য গ্রহণের গুরুত্ব এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রোমন চন্দ্র রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com