সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বার বার চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। সর্বশেষ শহরের সবুজবাগ এলাকায় কনক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর প্রায় পাঁচ লাখটাকার মালামাল নিয়ে যায়। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে শহরের এই চুরির ঘটনা ঘটে। এর আগে শহরের তিনকোনা পুকুর পাড়, ঘাটিয়া বাজার এলাকায় দোকান ও বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন অতীতের জরাজীর্ণ, লুণ্ঠন ও দুর্নীতির বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য অনেক চড়াই-উৎরাই, জীবন আর রক্ত দিতে হয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের যে বিজয় সূচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের পর থেকে মানুষ হতাশ হয়েছে। এ দেশে মানুষকে শাসনের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শাহ এ এম এস কিবরিয়া শুধুমাত্র হবিগঞ্জের কৃতি সন্তানই ছিলেন না, তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশের অর্থনীতিতে ও হবিগঞ্জের নানা ক্ষেত্রে উন্নয়নে যে সকল ভূমিকা রেখেছেন, জাতি তা চিরদিন স্মরণে রাখবে। ২১ বছরেও এমন একজন ব্যক্তিত্বের হত্যার বিচার না হওয়াটা খুবই দুঃখজনক। গতকাল মঙ্গলবার ২৭ জানুয়ারি বেলা ১১ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় বিদ্যুৎ মামলা, ফৌজদারি মামলা ও অন্যান্য মামলায় পাঁচ শতাধিক গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এসব পরোয়ানা তামিল না হওয়ায় সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সূত্র জানায়, সরকার পতনের পর একটি দীর্ঘ সময় ধরে গ্রেফতারি পরোয়ানা তামিল কার্যক্রম প্রায় বন্ধ ছিল। ফলে বহু বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল মঙ্গলবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। পায়ে হেঁটে, মোটর সাইকেলে, গাড়িতে, চলেছেন অবিরাম। সময় হলেই দাঁড়িয়ে যাচ্ছেন নামাজে। বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ– ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাটে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও জুলুম নির্যাতন চিরতরে বন্ধ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশে সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করার সাংবিধানিক অধিকার রাখে। কোনো গোষ্ঠী যদি দুর্বল মানুষের ওপর বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুরে ভোটের গাড়ি উদ্বোধন করে বলেন, হ্যাঁ ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্র অবসান ঘটাতে হ্যাঁ ভোট দিতে হবে। বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে। সংসদে গান বাজনা হয়েছে। এর যাতে পুনরাবৃত্তি না ঘটে, ফ্যাসিস্টদের চিরতরে কবর দেওয়ার জন্য হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যের বাংলা সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহকারী কোষাধ্যক্ষ (অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার) পদে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ, হবিগঞ্জের কৃতি সন্তান মো. এখলাছুর রহমান পাক্কু। গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে তাঁর বিজয়ে নবীগঞ্জসহ প্রবাসী বাংলা সাংবাদিক সমাজে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। মো. এখলাছুর রহমান পাক্কু দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্স প্রেস বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় বাংলার স্বনামখ্যাত লেখক ও গবেষক সাংবাদিক মতিয়ার চৌধুরী রচিত নবীগঞ্জের ইতিকথা’ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এই গ্রন্থে নবীগঞ্জসহ সমগ্র সিলেট অঞ্চলের প্রায় হাজার বছরের ইতিহাস তথ্য নির্ভরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি ভবিষ্যৎ গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে. এমন মন্তব্য করেছেন বক্তারা। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে নবীগঞ্জ উপজেলার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শহরের উত্তর শ্যামলী পুরাতন খোয়াই নদীতে শুরু হয়েছে পরিছন্নতা অভিযান। গতকাল মঙ্গলবার সকালে এ অভিযানের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। উদ্বোধনকালে প্রশাসক বলেন, ‘পরিছন্নতা কাজ করার পর পরিবেশ যাতে সুন্দর ও স্বাস্থ্যকর থাকে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।’ তিনি আরো বলেন, পুরাতন বিস্তারিত
  স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা মহল্লা থেকে প্রিয়াঙ্কা দাস (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে নিজ বাসভবনের একটি ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। সূত্র জানায়, প্রিয়াঙ্কা দাস ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে “এ.কে. ফাউন্ডেশন”-এর উদ্যোগে গরিব ও অসহায় চক্ষুরোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি সোমবার সকাল ৯টায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ডুলনা চৌধুরী বাড়ীতে ওই চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। চক্ষু শিবিরের উদ্বোধন করেন- গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি রেজা। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় বাহুবল উপজেলা পরিষদ ক্যান্টিনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদের সঞ্চালনায় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ ২৭ জানুয়ারী। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ২১ বছর পূর্ণ হলো। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা ভয়ানক এ হত্যাকান্ডের বিচার নিয়ে নানা প্রশ্ন জন্ম নিয়েছে। সাক্ষী না আসাসহ বিভিন্ন জটিলতায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রিতায় পড়েছে। এদিকে উক্ত মামলার চার্জশিটকে প্রতারণামূলক বলে আখ্যা দিলেন শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডঃ রেজা কিবরিয়া। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ২৫ জানুয়ারি রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, প্রথম রেখ গ্রামের আব্দুল হামিদের ছেলে রাজু মিয়া, তাম্বুলিটুলা গ্রামের আঙ্গুর বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com