মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে দিনব্যাপী এ.কে. ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে “এ.কে. ফাউন্ডেশন”-এর উদ্যোগে গরিব ও অসহায় চক্ষুরোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি সোমবার সকাল ৯টায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ডুলনা চৌধুরী বাড়ীতে ওই চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। চক্ষু শিবিরের উদ্বোধন করেন- গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স প্রবাসী মোঃ রুমান চৌধুরী। ডুলনা ইয়াং স্টার সোসাইটির প্রধান উপদেষ্টা ও এ.কে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীর সার্বিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৬ জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৮শ সুবিধাবঞ্চিত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ছানিপড়া রোগীদের চিকিৎসা দেন। প্রায় ৮শ রোগীকে প্রাথমিক ভাবে ঔষধ, চশমা ও ড্রপ সরবরাহ করা হয়। পরীক্ষার পর ৬০ জন ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। এ পর্যন্ত এ সংগঠনের উদ্যোগে প্রায় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার রোগী চিকিৎসা সেবা পেয়েছেন এবং ৩শ ৩০-এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর সফল ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশন ও লেন্স স্থাপন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি ডুলনা ইয়াং স্টার সোসাইটির সভাপতি ইস্তেহাক আহমেদ চৌধুরী লিমানের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মীর শওকত আলী সেলিম, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শামীম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরীসহ এছাড়াও উপস্থিত ছিলেন- আহাদ জমাদার, সেলিম জমাদার, পল্লী চিকিৎসক আলমগীর হোসেন, ১নং গাজীপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক সোহেল জমাদার, মোমিন মেকানিক, সাব্বির চৌধুরী, আরিফ আহমেদ, বাছির জমাদার,জামাল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com