শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে ৫ শতাধিক গ্রেফতারিপরোয়ানা ঝুলে আছে ॥ বিচার কার্যক্রমে ব্যাঘাত

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় বিদ্যুৎ মামলা, ফৌজদারি মামলা ও অন্যান্য মামলায় পাঁচ শতাধিক গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এসব পরোয়ানা তামিল না হওয়ায় সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সূত্র জানায়, সরকার পতনের পর একটি দীর্ঘ সময় ধরে গ্রেফতারি পরোয়ানা তামিল কার্যক্রম প্রায় বন্ধ ছিল। ফলে বহু মামলার আসামিরা প্রকাশ্যে থাকলেও তাদের বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট কার্যকর করা হয়নি। সম্প্রতি সীমিত পরিসরে কিছু পরোয়ানা তামিল শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইনজীবীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে পরোয়ানাভুক্ত আসামিরা নিজ নিজ বাড়িতে অবস্থান করলেও পুলিশ প্রশাসনের গাফিলতি ও অলসতার কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না। এতে করে মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে, সাক্ষ্যগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। হবিগঞ্জ আদালত পাড়ার একাধিক আইনজীবী জানান, জেলার অধিকাংশ ঝুলে থাকা গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ সংক্রান্ত মামলার। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা তামিল হলে আসামিদের কাছ থেকে জরিমানা ও বকেয়া অর্থ আদায়ের সুযোগ তৈরি হতো, যা সরাসরি সরকারের কোষাগারে জমা পড়ত। কিন্তু পরোয়ানা কার্যকর না হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে তাদের দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র আইনজীবী বলেন, “পরোয়ানা তামিল না হওয়ায় আসামিরা আইনের প্রতি অবজ্ঞা করছে। এতে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুন্ন হচ্ছে। দ্রুত ও নিয়মিতভাবে পরোয়ানা তামিল করা না হলে বিচার ব্যবস্থায় বড় ধরনের স্থবিরতা সৃষ্টি হবে।” এ বিষয়ে সংশ্লিষ্ট থানা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আইনজীবী ও সচেতন মহল। তাদের মতে, পরোয়ানা তামিল কার্যক্রম জোরদার করা হলে একদিকে যেমন বিচার কার্যক্রম স্বাভাবিক হবে, অন্যদিকে সরকারের রাজস্ব আদায় বাড়বে এবং আইনশৃংখলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com