বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে যৌথ বাহিনীর অভিযান গোলাবারুদ উদ্ধার ॥ গ্রেফতার ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ২৫ জানুয়ারি রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, প্রথম রেখ গ্রামের আব্দুল হামিদের ছেলে রাজু মিয়া, তাম্বুলিটুলা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে রকি মিয়া ও মিয়াখানী গ্রামের মৃত হাসমত আলী খানের ছেলে রেসালত আলী খাঁন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটককৃতদের হেফাজত থেকে ১টি দোনলা বন্দুক ও ৩টি আধুনিক এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে ২৪ রাউন্ড তাজা কার্তুজ, ২১৫০টি সীসা এ্যামো (ছররা গুলি), ১৭টি দেশীয় অস্ত্র এবং ১টি বেজবল ব্যাট।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর এই ঝটিকা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com