শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বামৈ ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় জি কে গউছ ॥ গত ১৭ বছর দেশের মালিকানা দেশের জনগণের নিকট ছিল না

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
তিনি গতকাল মঙ্গলবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। পায়ে হেঁটে, মোটর সাইকেলে, গাড়িতে, চলেছেন অবিরাম। সময় হলেই দাঁড়িয়ে যাচ্ছেন নামাজে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জানার চেষ্টা করছের তাদের সমস্যার কথা, দিচ্ছেন সমাধানের প্রতিশ্রুতি। জি কে গউছ বলেন- গত ১৭ বছর দেশের মালিকানা দেশের জনগণের নিকট ছিল না। ফ্যাসিষ্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগ জোর করে, কৌশল করে, চক্রান্ত করে মানুষের সকল সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার ব্যবস্থা কবর রচিত হয়েছিল। গত ৩টি নির্বাচনে আওয়ামীলীগের নেতাকর্মীরা একেকজন ৩/৪শ করে ভোট দিয়েছিল। তারা চায়ের স্টলে আড্ডায় গর্ব করে বীরত্ব প্রকাশ করতো কে কয়শ ভোট দিয়েছে। সেই দিন দেশের মানুষ ভয়ে প্রতিবাদ করার সাহস করেনি। কিন্তু নিজের দুঃখ নিজের অন্তরে চাপা দিয়ে রেখেছিল।
নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, লাখাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদ, লাখাই উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, এডভোকেট আয়াতুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, মাহফুজুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী, সারা উদ্দিন, তোফাজ্জুল হক, এস এম শাহজাহান, হাজী সালাউদ্দিন, কাউছার তালুকদার, মজনু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, যুগ্ম আহবায়ক তাউছ আহমেদ, আল আমিন ইসলাম অনিক, কে এম জিয়া, মোতাক্কির মিয়া, রাজিব মিয়া, সাইফুল ইসলাম নীরব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী, শরীফ আহমেদ, সদস্য সচিব আহমেদ আজম, বাধন শরীফ, তোফাজ্জুল ইসলাম, হেলাল মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com