বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে সাংবাদিকদের সাথে রেজা পত্নী সিমি’র মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি রেজা।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় বাহুবল উপজেলা পরিষদ ক্যান্টিনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিমি রেজা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে বাহুবল উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা হবে।
তিনি আরও বলেন, সরকার গঠনের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি তাঁর শ্বশুর, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার কথা স্মরণ করে বলেন, এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়ন ও তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতেই ডা. রেজা কিবরিয়া নির্বাচনে এসেছেন।
মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা বাহুবল উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এ বিষয়ে সিমি কিবরিয়া জানান, জনগণের সমর্থনে নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com