সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম
স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে ওই মার্কেটের দু’তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্টান। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালের দিকে পানিউমদা বাজারে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত এক বন্দিসহ দুই কয়েদির মৃত্যু হয়েছে। তারা হলেন- হবিগঞ্জ জেলার বাসিন্দা জাহিদ মিয়া (৭৫) এবং আনিস (৬২)। ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ছিলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (২য় পাতায় দেখুন) মো. ফারুক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বাংলাদেশের নারী ও যুবকদের ভবিষ্যৎ নিরাপদ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কিছু দল ক্ষমতায় এলে নারীদের কাজের সুযোগ সীমিত হয়ে যাবে। অথচ বিএনপি নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বিএনপি ধর্মে বিশ্বাস বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ১৭ বছর পর আমাদের মধ্যে ভোটের উৎসব ফিরে এসেছে। এই উৎসব যেন বিষাদে পরিণত না হয়, সে জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এই দেশ আমাদের, আমরা গর্ব করি আমরা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সরকারি এই চিকিৎসাকেন্দ্রটি এখন অনেকটা দালালদের নিরাপদ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের একটি বড় অংশই দরিদ্র ও সাধারণ মানুষ। তারা সরকারি হাসপাতালে সাশ্রয়ী চিকিৎসার আশায় এলেও দালালদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। অভিযোগ রয়েছে, জরুরি বিভাগে রোগী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–-মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরী) তার নির্বাচনী প্রচারণায় বাধা ও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি চুনারুঘাট থানায় গিয়ে মৌখিকভাবে এ অভিযোগ জানান। পরে থানার সামনে সাংবাদিকদের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে লিফট সংকট চরম আকার ধারণ করেছে। ৮ তলা বিশিষ্ট এই সরকারি হাসপাতালে রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মচারীদের যাতায়াতের জন্য রয়েছে মাত্র দুটি লিফট। এর মধ্যে একটি লিফট দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে আছে, আর যে লিফটটি সচল রয়েছে সেটিও প্রায়ই বন্ধ হয়ে যায়। ফলে প্রতিদিন শত শত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী সামিউল হক অনিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত সামিউল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে গত বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকালে সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার ও ভিকটিমকে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ নির্বাচন এলেই কিছু মুখ চেনা যায় যাদের দেখা মেলে কেবল ভোটের মৌসুমে। এমন মন্তব্য করে বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক বলেন, নির্বাচন এলে বসন্তের কোকিলের মতো কিছু লোকের আগমন ঘটে, যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে পরে আর খোঁজ রাখে না। সঠিক নেতৃত্ব নির্বাচন করতে বারবার ভুল করার কারণেই আজ উন্নয়ন থেকে বঞ্চিত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের নয়টি উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে মোট ১৭ প্লাটুন সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকালীন শান্তি ও শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সড়ক, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ ব্যক্তি অভয় ঘোষ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টা ৫ মিনিটে চুনারুঘাট থানার রাণীগাঁও ইউনিয়নের গাভীগাঁও এলাকায় চুনারুঘাট-মিরপুর সড়কে চেকপোস্ট বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা এনসিপি থেকে পদত্যাগ করেছেন জুলাই যোদ্ধা পলাশ মাহমুদসহ আহবায়ক কমিটির ১৩ নেতা। গত বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী ভোট। এই ভোট এমনি এমনি আসেনি। এই ভোটের জন্য বিএনপি গত ১৭ বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই ভোটের জন্য আমাদেরকে অসংখ্য মিথ্যা, বানোয়াট, গায়েবী মামলায় আসামী হতে বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শীতকালীন আমেজকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বানিয়াচংয়ের এন.এইচ. জাহেদ একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘পিঠা উৎসব ২০২৬’ পালিত হয়েছে। দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা মনোভাব ও দেশীয় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন পরিলক্ষিত হয়। বিশিষ্ট সমাজসেবক ডা. সাখাওয়াত হাসান জীবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের আনুষ্ঠানিক বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com