সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে বার বার চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বার বার চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। সর্বশেষ শহরের সবুজবাগ এলাকায় কনক ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর প্রায় পাঁচ লাখটাকার মালামাল নিয়ে যায়। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে শহরের এই চুরির ঘটনা ঘটে। এর আগে শহরের তিনকোনা পুকুর পাড়, ঘাটিয়া বাজার এলাকায় দোকান ও হাসপাতালে চুরির ঘটনা ঘটে। এতে শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী অতীন দত্ত চৌধুরী জানান, দুই দফায় প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি। এভাবে চুরি হতে থাকল ব্যবসায়ীদের পথে বসতে হবে। এ বিষয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যাকস) সভাপতি শামসুল হুদা জানান, আমরা বারবার বিষয়টি পুলিশকে অবগত করছি, কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। এভাবে যদি একের পর চুরির ঘটনা ঘটে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ বলেন, অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। শহরের পুলিশের টহল জোরদার করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com