বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

মাধবপুরে ভোটের গাড়ি উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুরে ভোটের গাড়ি উদ্বোধন করে বলেন, হ্যাঁ ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্র অবসান ঘটাতে হ্যাঁ ভোট দিতে হবে। বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে। সংসদে গান বাজনা হয়েছে। এর যাতে পুনরাবৃত্তি না ঘটে, ফ্যাসিস্টদের চিরতরে কবর দেওয়ার জন্য হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব মোরশেদ খানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কার পরবর্তী উদ্বোধন করেন।
এছাড়া তিনি মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ভোট সেন্টার পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com