মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের যশেরআব্দা এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা মহল্লা থেকে প্রিয়াঙ্কা দাস (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে নিজ বাসভবনের একটি ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। সূত্র জানায়, প্রিয়াঙ্কা দাস ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত প্রিয়াঙ্কা দাস লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা গ্রামের উদয় দাসের মেয়ে। তিনি স্বামী সোনানন্দ দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় বসবাস করে আসছিলেন। সোনানন্দ দাসের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার ঢেংগারখলা গ্রামে। জানা যায়, সোমবার রাতে প্রিয়াঙ্কা দাস ও তার স্বামী একই বিছানায় শুয়ে ছিলেন। স্বামী ঘুমন্ত থাকা অবস্থায় তিনি ঘরের ভেতরের আরেকটি কক্ষে গিয়ে ফাঁস লাগান। বিষয়টি টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। এ বিষয়ে স্বামী সোনানন্দ দাস সাংবাদিকদের জানান, তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক কলহ বা ঝগড়াঝাটি ছিল না। তারা শান্তিপূর্ণভাবেই সংসার জীবন যাপন করছিলেন। প্রতিবেশীদের কাছ থেকেও নিহতের পারিবারিক জীবনের বিষয়ে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। হৃদয়বিদারক বিষয় হল-নিহত প্রিয়াঙ্কা দাসের প্রায় এক বছর বয়সী একটি কোলের শিশু সন্তান রয়েছে। এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর থানার এসআই আওলাদ হোসেন জানান, মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com