স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যের বাংলা সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সহকারী কোষাধ্যক্ষ (অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার) পদে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ, হবিগঞ্জের কৃতি সন্তান মো. এখলাছুর রহমান পাক্কু। গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে তাঁর বিজয়ে নবীগঞ্জসহ প্রবাসী বাংলা সাংবাদিক সমাজে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। মো. এখলাছুর রহমান পাক্কু দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্স প্রেস ফটোগ্রাফার হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঈড গবফরধ-এর স্বত্বাধিকারী হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি ইই ঘবংি-এর সম্পাদক। প্রবাসী বাংলা মিডিয়ায় তিনি অঞঘ ইধহমষধ টক, ইধহমষধ ঞঠ টক, ঞইঘ২৪ টঝঅ এবং ইধহমষধঠরংরড়হ টক-এ রিপোর্টার ও ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করে একটি সুদৃঢ় ও সম্মানজনক অবস্থান তৈরি করেছেন। নবীগঞ্জের কৃতি সন্তান হিসেবে তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং নবীগঞ্জ–হবিগঞ্জ অঞ্চলের মানুষের জন্যও গর্বের বিষয়। সততা, পরিশ্রম ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, এই বিজয় তারই স্বীকৃতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লন্ডন বাংলা প্রেসক্লাবের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্বশীল পদে নবীগঞ্জের একজন সন্তান নির্বাচিত হওয়ায় স্থানীয় কমিউনিটিতে আনন্দ ও অনুপ্রেরণার পরিবেশ সৃষ্টি হয়েছে। আগামী দিনে ক্লাবের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সার্বিক অগ্রগতিতে তাঁর ভূমিকা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা। উল্লেখ্য, মো. এখলাছুর রহমান পাক্কু নবীগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের লন্ডন প্রবাসী মো. এবাদুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। তিনি ওমান প্রবাসী গার্মেন্টস ব্যবসায়ী মাসুদুর রহমান ও জুবেদুর রহমানের ভাতিজা।
মো. এখলাছুর রহমান পাক্কুর এই সাফল্য নবীগঞ্জ, হবিগঞ্জসহ পুরো প্রবাসী কমিউনিটির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর প্রতি জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য শুভকামনা।