মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে নির্বাচনী সভায় খেলাফত আমীর মামুনুল হক ॥ দুর্নীতি ও বৈষম্যের বাংলাদেশ থেকে ইনসাফের রাষ্ট্র গড়ার আহ্বান

  • আপডেট টাইম বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন অতীতের জরাজীর্ণ, লুণ্ঠন ও দুর্নীতির বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য অনেক চড়াই-উৎরাই, জীবন আর রক্ত দিতে হয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের যে বিজয় সূচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের পর থেকে মানুষ হতাশ হয়েছে। এ দেশে মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে, এ দেশের মানুষের অধিকারের কথা বলে বৈষম্য করা হয়েছে। এ দেশের মেহনতি কৃষক, শ্রমিক ও মজদুর মানুষের সামান্য অংশ দেশে রেখে দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী বিদেশে পাচার করেছে।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করে মামুনুল হক বলেন, সজাগ হয়ে যান। আমাদের নারী গণসংযোগকারী আমার মা-বোন, কন্যারা আমাদের প্রতীকের প্রচারণার জন্য মা-বোনদের কাছে যাচ্ছে। তাই তাদের শান্তিপ্রিয় গণসংযোগে সন্ত্রাসী কায়দায় মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে। এই অপতৎপরতা বন্ধ করা না হলে, হিজাব নিয়ে টানাটানির দুঃসাহস দেখানো হলে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সক্ষমতা কারো থাকবে না।
তিনি বলেন- ইসলামের নীতিমালা অনুয়ায়ী প্রকৃতিক সম্পদ যেই এলাকার, আল্লাহর ফয়সালা মোতাবেক সেই এলাকার মানুষের হক। ১১ দল সরকার গঠন করলে রশিদপুর ও বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস সর্বপ্রথম নবীগঞ্জ-বাহুবল হবিগঞ্জবাসীর চাহিদা পূরণ করা হবে, এরপর দেশের অন্যান্য এলাকার চাহিদা পূরণ করা হবে।
মামুনুল হক আরও বলেন- কোনো নেতা বা দল কিংবা জোটকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার জন্য নয় আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলার ১৮ কোটি মানুষের জনগনের ক্ষমতার অর্থ বুঝিয়ে দেয়ার জন্য। আধিপত্যবাদী শক্তি আর বাংলার মসনদ দখল করতে পারবেনা। তিনি বলেন- প্রত্যেক ধর্মের মানুষকে যার যার হিস্যা বুঝিয়ে দেয়া হবে। আমরা রাতের অন্ধকারে আপনাদের পাহাড়া দেবো, দিনে আপনাদের সংঙ্গ দেবো। বাংলাদেশ ঐক্যবদ্ধাভাবে সামনের দিকে এগিয়ে যাবে।
জনসভায় হবিগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুখলেছুর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমাদ নূরী, হবিগঞ্জ জেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং হবিগঞ্জ জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com