বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানবতাবিরোধী মামলায় লাখাই’র সাজাপ্রাপ্ত বন্দিসহ ২ কয়েদির মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত এক বন্দিসহ দুই কয়েদির মৃত্যু হয়েছে। তারা হলেন- হবিগঞ্জ জেলার বাসিন্দা জাহিদ মিয়া (৭৫) এবং আনিস (৬২)। ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ছিলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (২য় পাতায় দেখুন) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্র জানায়, গত ২২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কয়েদি মো. জাহিদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
জাহিদ মিয়ার বাড়ি লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে। তার বাবার নাম মৃত আশিক উল্লাহ। তিনি ২০১৭ সালের নভেম্বরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন। অন্যদিকে, ২৪ জানুয়ারি একই কারাগার থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য কয়েদি আনিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। আনিসের বাবার নাম চেরাগ আলী। তবে তার ঠিকানা ও মামলার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com