সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ সদর হাসপাতালে বেপরোয়া দালালচক্র

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সরকারি এই চিকিৎসাকেন্দ্রটি এখন অনেকটা দালালদের নিরাপদ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের একটি বড় অংশই দরিদ্র ও সাধারণ মানুষ। তারা সরকারি হাসপাতালে সাশ্রয়ী চিকিৎসার আশায় এলেও দালালদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। অভিযোগ রয়েছে, জরুরি বিভাগে রোগী ঢুকতেই দালালরা সক্রিয় হয়ে ওঠে। কেউ কেউ রোগীর অবস্থা ‘খুবই খারাপ’ বলে আতঙ্ক সৃষ্টি করে, আবার কেউ দ্রুত উন্নত চিকিৎসার কথা বলে প্রাইভেট ক্লিনিকে নেওয়ার প্রস্তাব দেয়।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা ও প্রবাসী হিরাজ মিয়া অসুস্থ হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের ভেতরেই দালালচক্র কৌশলে তাকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি এতে রাজি না হলে দালালরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দালাল ইকবাল নামে এক ব্যক্তি হিরাজ মিয়ার ওপর চড়াও হয় এবং মারধরের চেষ্টা করে। রোগীর চিৎকারে আশপাশের দর্শনার্থী ও রোগীর স্বজনরা এগিয়ে এসে ইকবালকে আটক করে। উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দিলে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ আসার আগেই কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত দালাল ইকবাল। নাম প্রকাশ না করার শর্তে এক রোগীর স্বজন বলেন, “সরকারি হাসপাতালে এসে যদি নিরাপত্তা না পাই, তাহলে আমরা যাব কোথায়? চিকিৎসা তো দূরের কথা, এখানে জীবন নিয়েই ভয়।” হবিগঞ্জ সদর হাসপাতাল জেলার মানুষের শেষ ভরসাস্থল। সেখানে যদি দালালচক্রের অভয়ারণ্য তৈরি হয়, তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com